জাতীয়যাচাই চলছে [A]

মুহাম্মাদ মাখজানজি’র দুটি গল্প

1 মিনিট পাঠ
মুহাম্মাদ মাখজানজি’র দুটি গল্প — যাচাইডেস্ক
এক নজরে
  • মিশরের ছোট গল্পকার মুহাম্মদ মাখজানজি দেশটির সত্তর ও আশির দশকের ফিকসন চিত্রায়ণের একজন সত্যিকার প্রতিভা
  • দেশটির মূলধারার কল্পকাহিনী লেখক ইউসুফ ইদ্রিসের মতোই পরীক্ষামূলক কথাসাহিত্য রচনার মধ্যদিয়ে মাখজানজি নিজ পেশাজীবন শুরু করেন

মনসুরা কলেজ অব ম্যাডিসিন থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করে তিনি শহরটির একজন ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৮৬ সালে ঘটে যাওয়া দুঃখজনক এই ঘটনাটিই তার প্রথম গল্পগ্রন্থ মেমোরিজ অব আ মেল্ট ডাওন— Memories Of A Meltdown’ এর মূল অনুপ্রেরণা।

আশির দশকে সোভিয়েত ইউনিয়নে অবস্থান কালে তিনি মনোবিজ্ঞান ও বিকল্প চিকিৎসাপদ্ধতিতে বিশেষ দক্ষতা অর্জন করেন।

কায়রোয় ফিরে আসার আগে তিনি কুয়েতের শিল্প ও সংস্কৃতি বিষয়ক সাময়িকী ‘আল-আরাবি’তে বেশ কিছুদিন কাজ করেন।

মিশরের বিগত প্রজন্মের মাঝে তার এই নব্য ধারার শৈল্পিক সংবেদনশীলতার প্রতিফলন খুবই স্পষ্ট।

চেরেনোবিল বিপর্যয়ের সময় তিনি স্নায়ু-মনোরোগবিদ্যা বিষয়ে অধ্যয়নরত অবস্থায় ইউক্রেনের কিয়েভ শহরে অবস্থান করছিলেন।

এ ঘটনার পর, তিনি চিকিৎসা পেশা ছেড়ে সাংবাদিক ও লেখক হবার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরবর্তীকালে তিনি সোভিয়েত রাশিয়ার পতন প্রত্যক্ষ করেন এবং এ ঘটনাগুলো নিজস্ব শৈলীতে গল্পসংঙ্কলনে তুলে ধরেন।

প্রথমে বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও পরে সম্পাদকীয় পরামর্শকের দায়িত্ব পালনের ভূমিকার সুবাদে আফ্রিকা, এশিয়াসহ আরও অনেক অঞ্চলের বিচিত্র সব স্থানে ভ্রমণের সুযোগ পান।

অসহনীয় প্রতিকূলতার মাঝে পরিত্রাণের সব পথ কখনও কখনও রুদ্ধ হয়ে যায়, এমনই সব ঘটনা প্রবাহের আবর্তে জীবনের নানা মুখী সঙ্কট তার কাহিনীসমূহের পরতে পরতে চিত্রিত হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2