জাতীয়নিশ্চিত [A]

‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

1 মিনিট পাঠ
এক নজরে
  • পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে মো. নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে
  • বিদ্যালয় ও স্থানীয় জানা গেছে, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগ ওঠে
  • এ ঘটনায় নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দের স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দফতর সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাদিম মাহমুদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, ‘স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তাঁর (নাদিম) বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব…

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4