জাতীয়যাচাই চলছে [A]

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার নিয়মে বড় পরিবর্তন, চাপে বাংলাদেশি শিক্ষার্থীরাও

1 মিনিট পাঠ
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার নিয়মে বড় পরিবর্তন, চাপে বাংলাদেশি শিক্ষার্থীরাও
এক নজরে
  • নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি একজন শিক্ষার্থী বলেন

অস্ট্রেলিয়ায় অস্থায়ী ভিসায় থাকা বিদেশিরা দেশটির ভেতর থেকে আর শিক্ষার্থী ভিসার আবেদন করতে পারবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট কিছু অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ব্যক্তিদের শিক্ষার্থী ভিসায় যেতে হলে দেশটির বাইরে গিয়ে আবেদন করতে হবে।

এক ভিসা থেকে আরেক ভিসায় পরিবর্তন করে অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর প্রবণতা (ভিসা হপিং) ঠেকাতে অভিবাসন আইনে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

একই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান মূল কোর্স শেষ করতে সর্বোচ্চ আরও ১২ মাস প্রয়োজন হলে অস্ট্রেলিয়ায় থেকেই আবেদন করা যাবে।

এ ছাড়া আগের চেয়ে উচ্চতর ডিগ্রিতে ভর্তি হলে—যেমন স্নাতক শেষে স্নাতকোত্তরে, পিএইচডি বা বিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করলে কিংবা সরকারি বৃত্তি থাকলেও দেশটির ভেতর থেকে আবেদন করার সুযোগ থাকবে।

নতুন নিয়মের কারণ ব্যাখ্যা করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও অভিবাসনমন্ত্রী টনি বার্ক বলেছেন, কিছু ব্যক্তি স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না জেনেও এক ভিসা থেকে অন্য ভিসায় যাওয়ার চেষ্টা করেন।

টনি বার্ক বলেন, সরকার এমন একটি সাধারণ নিয়ম চালু করছে, যাতে ভিসার ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে শুধু ওপরের দিকে যাওয়ার সুযোগ থাকে।

শিক্ষার্থী ভিসায় নির্ভরশীল পরিবারের সদস্য যুক্ত করার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।

মূল শিক্ষার্থী ভিসা অনুমোদনের পর নতুন করে কোনো পরিবারের সদস্যকে সেই ভিসায় যুক্ত করা যাবে না।

আপিল প্রক্রিয়া ব্যবহার করে তাঁরা যতটা সম্ভব অস্ট্রেলিয়ায় থাকার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2