ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা

- এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন
- মাদ্রাসার পরিচালক (মোহতামিম) বলেন, ‘আমাদের মাদ্রাসার এক শিক্ষককে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে
- সদরপুরের মাদ্রাসাটিতে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন
ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে স্থানীয় জনতা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এর আগেও ছেলেটিকে কয়েকবার ধর্ষণ করেছেন মাদ্রাসার ওই শিক্ষক।
’ . স্থানীয় ও পারিবারিক জানা গেছে, গতকাল বিকেলে ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়, শিক্ষক মাছুদের কাছে সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে।
খবর পেয়ে কাছের চরভদ্রাসন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি আবদুল আর মামুন শাহ বলেন, ওই ছাত্রের মায়ের দায়ের করা মামলায় মাছুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





