ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল ঘিরে নয়াদিল্লিতে কড়া নিরাপত্তা

- এ অভিযোগের প্রতিবাদেই আজ সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করার কথা বিরোধীদের
- মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’: মুক্তির পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে. গতকাল রোববার গভীর রাতে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করে
- পুলিশ জানিয়েছে, মোট ৩০টি চিহ্নিত এলাকায় যান চলাচল প্রভাবিত হতে পারে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে দেশটির বিরোধী জোটের মিছিল ঘিরে আজ সোমবার নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে লুটিয়েন্স দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিক্ষোভকারীরা যাতে নির্ধারিত প্রতিবাদস্থলে জড়ো হতে না পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্রাফিক পুলিশ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলতে বলেছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা।
লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি. বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা আজ ইন্ডিয়া গেটে জড়ো হয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবেন।
এতে নয়াদিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।
নির্দেশিকায় বলা হয়, পরিস্থিতি অনুযায়ী আজ সকাল ছয়টা থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে; পাশাপাশি বিভিন্ন রাস্তায় চলাচলে বিধিনিষেধও জারি হতে পারে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





