লিসবন মেট্রো ২৪ ঘণ্টার জন্য সব স্টেশন বন্ধ ঘোষণা করেছে

- মেট্রো ডি লিসোবা, আরটিপি ও অবসারবেডর -এর ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে মেট্রো পরিষেবা পুনরায় চালুর কথা রয়েছে
- মেট্রো বন্ধ থাকায় বিপাকে পরেছে সাধারণ মানুষ কর্মস্থলে যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি, বিমানবন্দরে যাওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ বাড়তে পারে
- নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে বিলম্ব, অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্ব বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে
মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ৫টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করা, বিকল্প পরিবহনের সময়সূচি যাচাই করা এবং প্রয়োজনের তুলনায় বেশি সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণ না হওয়া, কর্মীসংকট এবং পূর্ববর্তী চুক্তি বাস্তবায়ন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো।
শ্রমিক ইউনিয়নগুলোর অভিযোগ, মেট্রোর বিভিন্ন বিভাগে পর্যাপ্ত কর্মী নেই।
পাশাপাশি, কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে হওয়া সমঝোতার বিভিন্ন প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলেও দাবি ইউনিয়নগুলোর।
ইউনিয়নগুলোর মতে, কর্মীদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ এবং সুস্পষ্ট সময়সীমা নিশ্চিত করা জরুরি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





