আন্তর্জাতিকযাচাই চলছে

রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, শুনানিতে বাধা ভারতের সুপ্রিম কোর্টে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, শুনানিতে বাধা ভারতের সুপ্রিম কোর্টে
এক নজরে
  • এসব ত্রুটি সংশোধন না করা পর্যন্ত আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হবে না
  • আবেদনে আরও যেসব ত্রুটি চিহ্নিত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি, ছোট ফন্টে নথি তৈরি, রঙিন কপি না থাকা, পৃষ্ঠা নম্বরে অসংগতি এবং ইংরেজি অনুবাদ ছাড়া আঞ্চলিক ভাষার নথি জমা দেওয়া

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচনি অনিয়মের অভিযোগ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতাদের করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছে সুপ্রিম কোর্ট।

‘রাহুল গান্ধী বনাম ভারতের নির্বাচন কমিশন’ নামে তালিকাভুক্ত আবেদনে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও সুপ্রিয়া সুলেসহ বিরোধী জোটের একাধিক নেতা স্বাক্ষর করেছেন।

আবেদনটিতে এসআইআর-সংক্রান্ত নথি প্রকাশ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা যাচাই এবং পুরো প্রক্রিয়ার স্বাধীন নিরীক্ষার দাবি জানানো হয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লিতে পদযাত্রা করেন বিরোধী নেতাকর্মীরা।

প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও বিচারাধীন বিষয় হওয়ায় তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন