আন্তর্জাতিকযাচাই চলছে

সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি ধরলেন সুপ্রিম কোর্ট, শুনানি হচ্ছে না আজ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি ধরলেন সুপ্রিম কোর্ট, শুনানি হচ্ছে না আজ
এক নজরে
  • সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগ ওই আবেদনে ১৪টি ত্রুটি চিহ্নিত করায় এ স্থবিরতা তৈরি হয়েছে
  • ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এনে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের আরও ১০ নেতার করা আবেদনের শুনানি আজ মঙ্গলবার হচ্ছে না
  • ৯ আবেদনকারীর ওকালতনামা নিখোঁজ যাঁদের ওকালতনামা জমা পড়েনি, সেই তালিকায় আছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে

ত্রুটিগুলোর মধ্যে রয়েছে কোর্ট ফির ক্ষেত্রে ২২০ রুপির ঘাটতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি ও ১১ আবেদনকারীর মধ্যে ৯ জনেরই ওকালতনামা জমা না দেওয়া ইত্যাদি।

ভারতে বিক্ষোভকারীদের দমন–পীড়নের পরও আন্দোলন চলছে, এরপর কী হতে পারে. আইনজীবীদের অনুরোধে ত্রুটিগুলো সংশোধনের পর আগামীকাল বুধবার আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।

আবেদনটিতে সিইসি জ্ঞানেশ কুমারের কথিত একতরফা সিদ্ধান্তের বিষয়ে একটি স্বাধীন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানানো হয়েছে।

জনস্বার্থ মামলার মতো একটি রিট আবেদনে কেন ‘ব্যক্তিগত পক্ষদের’ বিবাদী করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে রেজিস্ট্রি বিভাগ।

এ ছাড়া শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত ও তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের ওকালতনামাও নথিতে পাওয়া যায়নি।

এ আপত্তির কারণে বিরোধী নেতাদের করা ওই জরুরি আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে তদন্ত চলাকালীন ভোটার তালিকা হালনাগাদের বিশেষ কার্যক্রম স্থগিত রাখারও আর্জি জানানো হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।