অর্থনীতিযাচাই চলছে

৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • ১৯২টি অ্যাপার্টমেন্টের এই কন্ডোমিনিয়াম প্রকল্প ২০২৮ সালের মার্চ মাসে হস্তান্তর করার কথা বলছে প্রতিষ্ঠানটি
  • চট্টগ্রামের পাঁচলাইশ ও দক্ষিণ খুলশীতে প্রকল্প রয়েছে এবং নতুন প্রকল্প সংযোজনের কাজ চলছে
  • অঙ্গীকার ও পেশাদারত্বে ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনায় আইএসও ৯০০১:২০১৫ সনদও অর্জন করেছে

শেল্​টেক্​ ৩৮ বছরের এ পথচলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫০টির বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস হস্তান্তর করেছে।

ঢাকায় ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, উত্তরা, জোয়ার সাহারা, নিউ ইস্কাটন, আদাবর, মগবাজার, মালিবাগ, তেজগাঁও, কাকরাইল, মিরপুর রোড, বনশ্রী, জলসিঁড়িসহ বিভিন্ন এলাকায় প্রকল্প রয়েছে।

১৯৮৮ সালে যাত্রা শুরুর করা প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিটি প্রকল্পে স্থায়ী মূল্য, দায়িত্বশীল উন্নয়ন এবং মানুষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটানোই তাদের চেষ্টা।

কর্মকর্তারা বলছেন, এত বছরে তাঁদের সবচেয়ে ‘বড় প্রাপ্তি’ গ্রাহক ও জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী আস্থা।

ঢাকার বাণিজ্যিক এলাকা তেজগাঁওয়ের লাভ রোডের একটি প্লটে তৈরি হচ্ছে ১৪ তলা ‘ভিঞ্চিয়া শেল্​টেক্​ টাওয়ার’।

প্রায় চার দশকের পথচলায় কেবল ভবন নয়, নগরজীবনের মান উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করা শেল্​টেক্​ সাড়ে চার হাজারের বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে।

আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ৮১ কাঠার বেশি জমিতে গড়ে উঠছে ‘শেল্​টেক্​ উইন্ডফ্লাওয়ার’।

বিভিন্ন আয়তনের অফিস স্পেস ও প্রযুক্তি সুবিধার সমন্বয়ে ভবনটিকে আধুনিক কর্মস্থল হিসেবে নির্মাণ করছে শেল্​টেক্​।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।