অর্থনীতিযাচাই চলছে

পূজার ছুটিতে চালু থাকবে তৈরি পোশাক কারখানা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • এ ছুটিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম কে জানান, বছরের শুরুতে ট্রেড ইউনিয়ন বা অংশগ্রহণ কমিটির সঙ্গে আলোচনা করে ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করে প্রতিটি তৈরি পোশাক কারখানা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার পূজায় সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে ছুটি ৫ দিনের—২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

সরকারের ছুটির সঙ্গে মিলিয়ে ৮ অক্টোবর বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল।

সরকারি ছুটির প্রজ্ঞাপনের পর গত ১২ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, বেসরকারি খাতের শিল্প বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

শারদীয় দুর্গাপূজায় এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সে ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা পূজার ছুটি পান, যা তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে কর্তন করা হয়।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।