অর্থনীতিযাচাই চলছে

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে
এক নজরে
  • এদিকে ব্যাংক বন্ধ থাকার দিনগুলোতে দেশের দুটি শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) কোনো রকম লেনদেন হবে না
  • ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • এতে অবশ্য ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে।

২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি সচল রাখতে বন্দর এবং কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে।

বাংলাদেশ ব্যাংক আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূজার ছুটি চলাকালে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে হবে।

এ বিষয়ে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।