অর্থনীতিযাচাই চলছে
স্বস্তি নেই বাজারে, নাগালের বাইরে শীতের নতুন সবজি
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- চালের বাজারে গত সপ্তাহে দাম বাড়লেও এবার নতুন করে দাম বাড়ার খবর নেই
- আজ ১৬ অক্টোবর শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, আদা ও রসুনের দাম নতুন করে বেড়েছে
- বাজারে আসা ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে সবজির দাম বেশি থাকায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে
বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকার বেশি দামে।
মাছ, মুরগি ও গরু-ছাগলের মাংসের বাজারেও তেমন স্বস্তি নেই।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে; পটল, কাঁকরোল ও করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দরে।
সব মিলিয়ে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চড়া দামে চাপে রয়েছেন রাজধানীর সাধারণ ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





