জাতীয়যাচাই চলছে [A]

কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্পের উদ্যোগ

1 মিনিট পাঠ
কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্পের উদ্যোগ
এক নজরে
  • প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশে একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে
  • প্রকল্পটির আন্তর্জাতিক ব্র্যান্ড ও পরিচালনার বিষয়ে মুভেনপিক, নভোটেল
  • এ প্রকল্পে মালয়েশিয়া ও মালদ্বীপের বিনিয়োগকারীদের পাশাপাশি বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান যুক্ত রয়েছে

বাংলাদেশের পর্যটন খাতে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে কক্সবাজারে পাঁচ তারকা মানের পরিবেশবান্ধব অবকাশকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার ব্যবসায়ী ও হোটেল-রিসোর্ট উদ্যোক্তা তান শ্রী সৈয়দ ইউসুফ জোজো, মালদ্বীপের সাবেক উপরাষ্ট্রপতি ও পর্যটনমন্ত্রী আহমেদ আদিব এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজার-টেকনাফ অঞ্চলে বৃহৎ পরিসরে একটি টেকসই ও বিলাসবহুল অবকাশকেন্দ্র গড়ে তোলা হবে।

ফোর সিজনস কুয়ালালামপুর, কনকর্ড হোটেল, কাসা ডেল মার লাংকাউই, কাসা ডেল রিও মালাক্কা, জেডব্লিউ ম্যারিয়ট রিসোর্ট ও হার্ড রক হোটেল পেনাংসহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সমঝোতা স্মারক সইয়ের পর ইউসুফ জোজো বলেন, বাংলাদেশের পর্যটন খাতে নতুন একটি অধ্যায়ের অংশ হতে পেরে তিনি আনন্দিত।

কুয়ালালামপুরের পুলম্যান হোটেলে এ সমঝোতা স্মারক সই হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রস্তাবিত অবকাশকেন্দ্রে বিলাসবহুল হোটেল ও ভিলা, আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র, বিনোদন সুবিধা এবং প্রকৃতিনির্ভর পর্যটন অবকাঠামো রাখার পরিকল্পনা রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2