জাতীয়যাচাই চলছে [A]

বাংলাদেশের শেষ সীমান্তে

1 মিনিট পাঠ
বাংলাদেশের শেষ সীমান্তে
এক নজরে
  • বাংলাদেশের সর্ব উত্তরের এই সীমান্তে পৌঁছে অনুভূতিটাই ছিল অন্য রকম
  • গন্তব্য উত্তরের প্রবেশদ্বার তেঁতুলিয়া ও বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এলাকা বাংলাবান্ধা
  • গন্তব্যের পাশাপাশি পথটুকুও যেন হয়ে উঠেছিল ভ্রমণের একটি অংশ

২৬ সেপ্টেম্বরের এক দিনের ভ্রমণে প্রকৃতির এমন রূপই দেখেছেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা।

নীলাভ পাহাড়ের পেছনে শুভ্র কাঞ্চনজঙ্ঘা—তেঁতুলিয়ার সৌন্দর্য সেদিন যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল।

শহর পেরিয়ে গাড়ি যত এগোতে থাকে, বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য।

মেঘের আড়াল না থাকায় দূর দিগন্তে স্পষ্ট হয়ে উঠল হিমালয়ের তুষারশুভ্র শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

কিছু দৃশ্য ক্যামেরায় বন্দী করা যায়, কিন্তু তার সৌন্দর্য আর অনুভূতি পুরোপুরি ছবিতে ধরা যায় না।

দেশের একেবারে উত্তর প্রান্তে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ দেখতে দেখতে ভ্রমণের আনন্দের সঙ্গে যোগ হলো দেশের ভূগোলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা।

বন্ধুরা সেখানে একসঙ্গে ছবি তুললেন, সীমান্তের দৃশ্য দেখলেন এবং গল্প-আড্ডায় মেতে উঠলেন।

চা-বাগানের সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে বন্ধুরা ছবি তুললেন, গল্প করলেন, উপভোগ করলেন প্রকৃতির সৌন্দর্য।

শহরের ব্যস্ততা থেকে দূরে এমন পরিবেশে কিছু সময় কাটানো যেন ভ্রমণের ক্লান্তিও ভুলিয়ে দিল।

ভ্রমণে অংশ নিয়েছেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ,

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2