ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা নিয়ে এখন পর্যন্ত কী কী বললেন নেতানিয়াহু

- ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু. নেতানিয়াহু বলেন
- গতকাল বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন
- উড়োজাহাজে থাকা আরও দুজন পাইলটের সহায়তায় সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা হয়
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টা ঠেকানোর ঘটনাকে ‘৯/১১-এর মতো বিপর্যয়’ এড়ানোর মতো ঘটনা বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারত না, বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের ওপরও এর বড় প্রভাব পড়তে পারত।
এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা ছিল কি না, হামলাকারীর কোনো সহযোগী ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন।
হামলার পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামলাকারীর ‘শিকড়’ পর্যন্ত খুঁজে বের করা হবে।
হামলায় জড়িত সন্দেহে আটক সহকারী পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ঘটনার আগে এ বিষয়ে ইসরায়েলের কাছে কোনো সতর্কবার্তা বা গোয়েন্দা তথ্য ছিল না।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





