জাতীয়যাচাই চলছে [A]

প্রতারণা থেকে বাঁচাবে অ্যাপলের নতুন এই ফিচার

1 মিনিট পাঠ
প্রতারণা থেকে বাঁচাবে অ্যাপলের নতুন এই ফিচার
এক নজরে
  • সোশাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদ থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে আইফোন
  • টুলটি যেভাবে কাজ করেস্ক্যাম বা প্রতারণা ঘটার সময়

আইওএস ২৭ ও আইপ্যাডওএস ২৭-এর জন্য নতুন এ নিরাপত্তা ফিচারটি নিয়ে এখনও সেভাবে আলোচনা হয়নি।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো বিভিন্ন নিরাপত্তা ফিচার কার্যকর হলেও ‘ইম্পারসনেশন রিস্ক ডিটেকশন’ ফিচারটি একেবারেই ভিন্ন ধরনের বিপদের কথা বিবেচনায় রেখে তৈরি করেছে অ্যাপল।

রিয়াল-টাইমে ডিভাইসের আচরণ বিশ্লেষণ করে ‘ইম্পারসনেশন রিস্ক ডিটেকশন’ নামের টুলটি যে কোনো অভিনব প্রতারণা ঠেকাতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ফিচারটি সক্রিয় সোশাল ইঞ্জিনিয়ারিং বা স্ক্যামগুলো চিহ্নিত করতে ডিভাইসের আচরণ বিশ্লেষণ করবে।

কোনো সমর্থিত অ্যাপ যখন ঝুঁকি মূল্যায়নের অনুরোধ করে তখন তা কেবল একটি লেবেল বা ফলাফল পায়, সেই মূল্যায়নের পেছনে থাকা মূল ডেটার কিছুই অ্যাপ বা অন্য কারও কাছে যায় না।

অনলাইনে নিরাপদে থাকার জন্য ব্যবহারকারী যেসব অন্যান্য পদক্ষেপ নেন এটা সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে।

ব্যবহারকারী যখন নিজেই প্ররোচিত হয়ে কোনো ক্ষতিকর কাজ করতে যান তখন কোনো টু-ফ্যাক্টর কোডই সমস্যাটি ধরতে পারে না।

পেমেন্ট করা বা অ্যাকাউন্টের নিরাপত্তা সংক্রান্ত বিবরণ পরিবর্তনের মতো কোনো সংবেদনশীল কাজ করতে গেলে সমর্থিত একটি অ্যাপ রিয়াল-টাইমে

অনেক সময় পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর কোড ঠিকঠাক কাজ করার পরও এসব স্ক্যাম ব্যবহারকারীকে নিজেই অ্যাকাউন্ট বা সিস্টেমের অ্যাক্সেস দিয়ে দিতে বাধ্য করতে পারে।

সোশাল ইঞ্জিনিয়ারিংনির্ভর স্ক্যামগুলো ডিজিটাল সুরক্ষায় জোরপূর্বক হানা দেয় না, বরং ব্যবহারকারীকে দিয়েই স্বেচ্ছায় দরজা খুলে দিতে প্রলুব্ধ করে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2