জাতীয়যাচাই চলছে

মিরপুরে ফিরোজ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন
  • আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন
  • এদিন শুনানিকালে মঈনউদ্দিন আহাম্মেদকে আদালতে হাজির করা হয়

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন ফিরোজ তালুকদার।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।