জাতীয়যাচাই চলছে

চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
এক নজরে
  • রাজধানীর ভাটারায় একটি বাসার চালের ড্রাম থেকে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মা ও ছেলে জানিয়েছেন, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক ভাটারা থানার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা সাহিদা বেগম ওরফে ইতি (৪৮)
  • রাত ৯টা ২০ মিনিটে ফ্ল্যাটের ভেতরে থাকা একটি চালের ড্রাম তল্লাশি করা হয়

ড্রামটির ভেতরে কফি রঙের একটি সাইড ব্যাগে কাগজ ও স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে মোট ৩৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই বাসার ভাড়াটে মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা।

গতকাল মঙ্গলবার রাতে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ডিএনসির একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।