মুন্সিগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে একজনকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে হত্যা

- সালেহা বেগম কে বলেন, টাকা না দেওয়ায় তাঁর স্বামীর হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে
- রাত ১০টার দিকে আল আমিন, সুমনসহ কয়েকজন তাঁদের বাড়ি এসে জোর করে মুন্নাকে তুলে নিয়ে যান
- কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন বাড়ি এসে মুন্নাকে ছাড়াতে ৬০ হাজার টাকা দাবি করেন
মুন্সিগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে মুন্না মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
চলতি বছরের জুনে মাদকসহ প্রথমে সুমন এবং পরে মুন্না মৃধা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন কে বলেন, নিহত মুন্না মাদকাসক্ত এবং মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
আজ শুক্রবার ভোরে রক্তাক্ত অবস্থায় মুন্না মৃধাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের সুমন মিজি, আল আমিন ওরফে জিকু, বাবু মিজি ও রুবেল কাজিদের সঙ্গে মাদক বেচাকেনা করতেন মুন্না মৃধা।
মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মুন্নার স্ত্রী সালেহা বেগমের অভিযোগ, গতকাল রাতে মুন্না বাড়িতে শুয়ে ছিলেন।
এ ঘটনার পর এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সুমন মিজি, আল আমিন ওরফে জিকু, বাবু মিজি ও রুবেল কাজি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





