জাতীয়যাচাই চলছে [A]

ডিসেম্বরের মধ্যে ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা

1 মিনিট পাঠ
ডিসেম্বরের মধ্যে ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা

এই প্রতিবেদনটি এখনো যাচাই চলছে। প্রথম সূত্রে প্রকাশের পর ডেস্ক কয়েক ঘণ্টা ধরে দ্বিতীয় সূত্র খুঁজছে; নতুন ও অলাদা তথ্য পাওয়া গেলে এই পাতাটি সেই তথ্য যুক্ত করে আপডেট হবে।

এক নজরে
  • প্রথম ধাপে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালীসহ ১৬ জেলার বাস কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সংস্থাটির
  • সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে সরিয়ে নেওয়ার উদ্যোগ আবারও সামনে এসেছে
  • প্রায় ১২ একর জায়গার ওপর নির্মাণাধীন টার্মিনালে ৪০৫টি বাস ধারণের ব্যবস্থা রাখা হয়েছে

আগামী ডিসেম্বরের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কাঁচপুর বাস টার্মিনালে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনালটি চালু করার লক্ষ্য রয়েছে।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে টার্মিনালের নির্মাণকাজ চলছে।

২০২৩ সালের আগস্টে নতুন আন্তজেলা বাস টার্মিনালটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছিল।

পাশাপাশি ৬৫ বর্গমিটার অফিস স্পেস এবং ৫০ বর্গমিটার ইলেকট্রো-মেকানিক্যাল কক্ষের সংস্থান রাখা হয়েছে।

কাঁচপুর বাস টার্মিনালের চলমান নির্মাণকাজ পরিদর্শন শেষে আজ বুধবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম নতুন সময়সীমার কথা জানান।

ডিএসসিসি মনে করছে, দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2

মন্তব্য দেখুন / লিখুন

মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।