পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল

- সেখান থেকে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়
- কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ
- তল্লাশির সময় পিকআপের ছাদের ভেতরের অংশে স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন স্থান দেখা যায়
চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক পিকআপ চালক জাকারিয়া ইদ্রিস (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কে এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





