বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

- একইভাবে ১১টি অঞ্চল ও বিভাগ থেকে ১১ জন উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন
- আজ শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে আয়োজিত বিটিএলএর ৩৯তম সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়
- নতুন কমিটিতে আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে ১১ জন সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন
বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের প্রতিনিধিত্বে গঠিত এই নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা মোট ৩১।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন।
সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত রাখতে নতুন কমিটিতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী,
কমিটিতে অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) হিসেবে মো. আবু নাসের মজুমদার ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, আইন সহায়তা ও সমাজকল্যাণ (লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী ও দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





