জাতীয়নিশ্চিত

ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী — যাচাইডেস্ক
এক নজরে
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তবে এখনো সফরের দিন-তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।

সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।

দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারপ্রধানদের বৈঠকের মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব।

দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।