জাতীয়যাচাই চলছে

চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: 1 মিনিট পাঠ
চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
এক নজরে
  • মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকায় চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
  • অন্য সাত আসামি তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দিয়েছেন আদালত
  • সোমবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চাওয়াকে কেন্দ্র করে ছাদিক মিয়ার সঙ্গে চা বিক্রেতা দুরুদ মিয়ার বিরোধ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।