জাতীয়যাচাই চলছে

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
এক নজরে
  • বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেন
  • শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে
  • স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বাগানে সুপারি পাড়তে আসেন শ্রমিক মাহাফুজ

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যার পর তার ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দীর্ঘ সময় ডাকাডাকি করেও জেসমিনের কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে যান।

খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।