জাতীয়নিশ্চিত

সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ — যাচাইডেস্ক
এক নজরে
  • কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ
  • মেহেরপুরের গাংনী উপজেলার সহড়তলা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে বিএসএফের ১১ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন

শুক্রবার (৯ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন সহড়তলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর নিকট এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টহল দল দ্রুত বিষয়টি শনাক্ত করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় পুশইনের চেষ্টা প্রতিহত করে।

ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।