জাতীয়যাচাই চলছে

স্ত্রীকে হত্যা করে মরদেহের পাশে বসে ছিল স্বামী, পরে ৯৯৯-এ ফোন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
স্ত্রীকে হত্যা করে মরদেহের পাশে বসে ছিল স্বামী, পরে ৯৯৯-এ ফোন
এক নজরে
  • পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে হত্যার কথা ৯৯৯-এ ফোন করে জানান উদ্ভব
  • গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার কথা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানিয়েছেন এক ব্যক্তি
  • উদ্ভবের বোনের স্বামী সুবল চন্দ্র দাস জানান, ঘটনার সময় উদ্ভবের বাবা বাড়ির অন্য একটি ঘরে ঘুমিয়ে ছিলেন

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে স্ত্রীর রক্তাক্ত মরদেহের পাশে তাকে ধূমপান করতে দেখে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে উদ্ভবের বাড়িতে গিয়ে একটি ঘরে তালা এবং অন্য ঘরের দরজা শিকল দিয়ে আটকানো দেখা যায়।

সুবল চন্দ্র দাস আরও জানান, মাদকের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় সম্প্রতি উদ্ভবকে একটি মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এর আগে উদ্ভবের আরেকটি বিয়ে হয়েছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সীমার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।