জাতীয়যাচাই চলছে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এক নজরে
  • গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ
  • পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
  • এদিন শুনানিকালে গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়নি, তিনি কারাগারেই ছিলেন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

আদালতে গাজী নজরুলের আইনজীবী তাঁর বয়স ও অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেন।

সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।