জাতীয়যাচাই চলছে

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

প্রকাশিত: 1 মিনিট পাঠ
টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি
এক নজরে
  • বাড়িটিতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন
  • লিখিত অভিযোগে আফিয়া খান উল্লেখ করেন, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তিনি তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি. আফিয়া খান কে বলেন, ‘এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।

’ নাট্যকার মামুনুর রশীদ দুপুরে মুঠোফোনে কে বলেন, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে।

এ ঘটনায় আজ রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আফিয়া খান।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি কে বলেন, এ বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে কোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।