বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি, প্রবাসী ছেলে পাঠাবেন মাসে এক লাখ টাকা

- মন্ত্রী জানিয়েছেন, বাবা-মায়ের ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন
- গতকাল তাঁদের হাতে ছেলে লন্ডনপ্রবাসী চিকিৎসক শাহ জালালের পাঠানো এক লাখ টাকা তুলে দেওয়া হয়
- টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে আসা বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে ফিরেছেন
শাহ জালালের অভিযোগ, তাঁর বড় বোনের স্বামী কৌশলে মির্জাপুরের প্রায় ২০০ শতাংশ জমির মধ্যে ১০৭ শতাংশ লিখে নেন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী আহমেদ আযম খান ওই বাড়িতে গিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলেন।
বাবা-মায়ের সঙ্গে লন্ডনপ্রবাসী চিকিৎসক ছেলের বিরোধের আপাতত নিষ্পত্তি হয়েছে জানিয়ে ইউএনও কে বলেন, মন্ত্রীর পরামর্শে বৃদ্ধ দম্পতিকে মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে সখীপুরের নিজেদের বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে।
প্রায় চার দশক আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২৪ শতাংশ জমি কিনে সেখানে তিনতলা ভবন নির্মাণ করেন।
স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মধ্যস্থতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম।
এ সময় মুঠোফোনে তাঁদের ছেলে শাহ জালালের সঙ্গেও কথা বলেন তিনি।
দুই সপ্তাহ আগে আবদুর রহমান ও আনোয়ারা বেগম দম্পতি ওই বাড়ি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন।
সম্পত্তি লিখে নেওয়ার পর ওই দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলে শাহ জালালের বিরুদ্ধে।
এ ছাড়া মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কড়িপাড়ার বদরচালা এলাকায় তাঁদের গ্রামের বাড়িতেও জমি আছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





