পূজায় টাঙ্গাইলের কারদানা জামদানিতে মুগ্ধ ক্রেতা

- টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাথরাইলের যজ্ঞেশ্বর অ্যান্ড কোং–এর মালিক রঘুনাথ বসাক বলেন, এবারের পূজার বাজারে কারদানা জামদানি বিক্রি করে টাঙ্গাইলের তাঁতিরা লাভবান হচ্ছেন
- শাড়িশিল্পীরা বলেন, একটি হাফ সিল্ক জামদানি শাড়ির ওপর ছোট ছোট পুঁতি, দানা বা দানার মতো অলংকরণ বসিয়ে এই কারদানা জামদানি শাড়ি তৈরি করা হয়
এ বছর কোরবানির ঈদে খুব স্বল্প পরিমাণে ‘কারদানা জামদানি’ তৈরি করা হয়েছিল।
’ পাথরাইলের সীতানাথ-রঞ্জিত বস্ত্রালয়, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং, বসাক বস্ত্রালয়, টাঙ্গাইল তাঁত কুটির, তারাপদ শাড়িসহ সব প্রখ্যাত উৎপাদক প্রতিষ্ঠান কারদানা জামদানি তৈরি করেছে।
নেওয়ার পর সব জায়গা থেকেই খবর আসতে থাকে, কারদানা জামদানি ভালো চলছে।
মির্জাপুর থেকে আসা শেফালী সরকার বলেন, ‘টাঙ্গাইলের তাঁতের শাড়ি ছাড়া দুর্গাপূজার কথা চিন্তাই করা যায় না।
শাড়ি তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত এখানকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার বাজারের শুরুতেই দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা টাঙ্গাইল থেকে বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে যান।
ক্রেতারা এত আকৃষ্ট হবেন, তা ধারণা করতে পারেননি শাড়িশিল্পীরা।
এদিকে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই শাড়ি নিতে আগ্রহী হলেও সময়সাপেক্ষ কারুকাজের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না তাঁতিরা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





