জাতীয়নিশ্চিত [A]

নিশ্চিত [A] — দুই বা ততোধিক স্বাধীন সংবাদসূত্রে তথ্য মিলে গেছে · 2 প্রমাণ · স্কোর 4

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

দুই বা ততোধিক স্বাধীন সূত্রে তথ্যটি মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 4

  • প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে
  • যুগান্তর-এ একই তথ্য প্রকাশ করেছে

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে চলতি মাসে ডেঙ্গু

সূত্র: প্রথম আলো ও যুগান্তর1 মিনিট পাঠ
এক নজরে
  • দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে
  • নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন
  • এ হিসাব আজ শুক্রবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এই আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে

চলতি বছর ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছেন

তাঁদের মধ্যে সুস্থ হয়ে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন

এর আগে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্ট মাসে—৪৩ জন

আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের

আগস্ট মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬

এ মাসে এ সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১

সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কা ছিল কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদদের

আগামী অক্টোবর মাসেও সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার

মন্তব্য দেখুন / লিখুন

মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।