জাতীয়যাচাই চলছে

ডেঙ্গুর প্রকোপ কমাতে জনগণকেও সচেতন হতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ডেঙ্গুর প্রকোপ কমাতে জনগণকেও সচেতন হতে হবে: ডিএসসিসি প্রশাসক
এক নজরে
  • ডেঙ্গু টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান
  • ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, বিরোধী দল ডেঙ্গু প্রতিকারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেয়নি
  • অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন।

ডেঙ্গুবিরোধী অভিযানে আদায়কৃত অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ পরিবারকে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিগত সরকারের সময় ডেঙ্গু প্রতিরোধে অনেক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে সরকারি দল কবি নজরুল সরকারি কলেজ বিজয়ী হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।