জাতীয়একক/আংশিক [A]

একক/আংশিক [A] — একক সূত্রের ওপর ভিত্তি করে — আরও সূত্রে নিশ্চিত হলে পরিপূর্ণ হবে · 1 প্রমাণ · স্কোর 2

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একক সূত্রের ভিত্তিতে বা আংশিক তথ্যে যাচাই — আরও সূত্র না মেশা পর্যন্ত সংক্ষিপ্ত থাকল।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2

  • বিডি নিউজ২৪-এ একই তথ্য প্রকাশ করেছে

ব্রিটস্কির সেঞ্চুরি ও মহারাজের স্পিনে এগিয়ে গেল দ. আফ্রিকা

ওয়ানডেতে ১৪ ইনিংসে ব্যাটিং করে ব্রিটস্কির রান দুই সেঞ্চুরি ও ছয় ফিফটিতে ৮২২, ব্যাটিং গড় ৬৩.২৩, স্ট্রাইক রেট ৯৭.৭৪। ডারবানে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১১২ রান করেন ব্রিটস্কি

সূত্র: বিডিনিউজ২৪1 মিনিট পাঠ
ব্রিটস্কির সেঞ্চুরি ও মহারাজের স্পিনে এগিয়ে গেল দ. আফ্রিকা — ছবি: JohnSeb (BY-SA)
ব্রিটস্কির সেঞ্চুরি ও মহারাজের স্পিনে এগিয়ে গেল দ. আফ্রিকা — ছবি: JohnSeb (BY-SA)
এক নজরে
  • ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছুটছেন ম্যাথু ব্রিটস্কি
  • ২২ গজে নামলেই উপহার দিচ্ছেন দারুণ সব ইনিংস
  • সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার দারুণ এক সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান

ওয়ানডেতে ১৪ ইনিংসে ব্যাটিং করে ব্রিটস্কির রান দুই সেঞ্চুরি ও ছয় ফিফটিতে ৮২২, ব্যাটিং গড় ৬৩.২৩, স্ট্রাইক রেট ৯৭.৭৪।

ডারবানে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১১২ রান করেন ব্রিটস্কি

তার ১০৬ বলের ইনিংসটি সাজানো দুটি ছক্কা ও ১৪টি চারে

ওয়ানডে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন ব্রিটস্কি

১২ ইনিংস পর আবারও সেঞ্চুরির দেখা পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান

মাঝের ইনিংসগুলোয়ও তার ব্যাট হেসেছে

প্রথম সেঞ্চুরির পরের চার ইনিংসে ফিফটি স্পর্শ করেন তিনি, যেখানে তিনটি আবার ৮০ ছোঁয়া ইনিংস

এরপর আরও দুই দফায় পঞ্চাশ স্পর্শ করেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান

অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন সপ্তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যান ব্রিটস্কি

মুখোমুখি পঞ্চম বলে চার মেরে খোলেন রানের খাতা

এরপর দারুণ ব্যাটিংয়ে ইনিংস গড়তে থাকেন তিনি

নিজের জোনে বল পেলেই হাঁকান বাউন্ডারি

২৬তম ওভারের দ্বিতীয় বলে ম্যাট রেনশকে চার মেরে ফিফটিতে পা রাখেন ব্রিটস্কি, ৫০ বলে

পরের পঞ্চাশ রান করতেও তার লাগে ঠিক ৫০ বল

মিচেল স্টার্কের বলে সিঙ্গল নিয়ে ৪৫তম ওভারে কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন তিনি

মন্তব্য দেখুন / লিখুন

মন্তব্য লিখতে চাইলে নিচের ঘরে লিখুন। প্রতিটি মন্তব্য যাচাই করার পরেই প্রকাশিত হয়।