জাতীয়যাচাই চলছে

মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে
এক নজরে
  • গতকাল বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
  • ডিএনসি সূত্র জানায়, মিরাজুলের বাড়িতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়ার পর চারজনকে আটক করা হয়
  • অন্য তিনজনের মধ্যে বাড়ির মালিক মিরাজুল ইসলাম (৩৪) ও এক নারীর ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়

বরিশালে মাদক সেবনের আসর থেকে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮) থানায় নেই।

থানা হেফাজত থেকে পালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘তিনি ছুটিতে আছেন।

এ সময় সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

থানা সূত্র জানায়, এএসআই দেলোয়ারকে থানায় নেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি থানা থেকে বেরিয়ে যান।

এ ছাড়া নাহিদ হাসান (২৬) নামের এক যুবকের ডোপ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় আদালত তাঁকে ছেড়ে দেন।

’ এর আগে গতকাল ওসি জানিয়েছিলেন, দেলোয়ারের ডোপ টেস্টের প্রস্তুতি চলছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসি পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।

ডিএনসি বরিশালের উপপরিচালক তানভীর হোসেন খান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর কথা নিশ্চিত করেন।

পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।