জামালপুর বন্ধুসভার পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

- সাহিত্য আলোচনা শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা
- মূল আলোচক হিসেবে ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী ও বন্ধু আরিফুল ইসলাম
বইয়ের পাতায় লুকিয়ে থাকা শব্দের আলোয় নতুন প্রজন্মকে বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল জামালপুর বন্ধুসভার এ বছরের ২৬তম পাঠচক্র ও বিশেষ কুইজ প্রতিযোগিতা।
নুসরাত শৈলী বলেন, ‘শবনম কেবল এক বিরহঘেঁষা রোমান্টিক আখ্যান নয়, বরং এটি গভীর প্রেম, প্রজ্ঞা ও আত্মমর্যাদার এক অনন্য দলিল।
“শবনম” উপন্যাসে তিনি কেবল মজনু ও শবনমের রূপকথাতুল্য প্রেমের গল্পই বর্ণনা করেননি, বরং কাবুলের মনোরম পটভূমির সঙ্গে ফারসি কবিতা ও প্রাচ্য সংস্কৃতির যে অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন, তা বাংলা সাহিত্যে সত্যিই বিরল।
৯ অক্টোবর বিকেলে শারদীয় আবহে অনুষ্ঠিত এই সাহিত্যসভায় ছিল পাঠানুরাগী তরুণ-তরুণীদের উচ্ছ্বাস।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘শবনম’-এর মধ্য দিয়ে লেখক নারী মনস্তত্ত্ব ও ভালোবাসার স্বাধীনতাকে অত্যন্ত সূক্ষ্ম ও সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন।
শবনমের প্রতিটি বাক্য ও চিঠি পাঠকদের এক গভীর দর্শনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
’ . বন্ধু আরিফুল ইসলাম উপন্যাসের প্রেক্ষাপট ও শৈল্পিক দিক তুলে ধরে বলেন, ‘সৈয়দ মুজতবা আলীর সৃষ্টিশৈলী সাধারণ বাংলা উপন্যাস থেকে সম্পূর্ণ আলাদা।
উপস্থিত বন্ধুদের মেধা ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির তুমুল লড়াইয়ে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন বন্ধু হৃদয়।
আশেক মাহমুদ কলেজের সবুজ ছায়ায় ঘেরা ‘আমতলা’ প্রাঙ্গণে বইপ্রেমীদের উপস্থিতিতে এই পাঠচক্রের সূচনা ঘটে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।




