জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ শেষ, অংশ নিলেন ১৩৭ শিক্ষার্থী

- ১২টি সেশনে পরিচালিত এ কর্মসূচিতে গবেষণা পদ্ধতির মৌলিক ধারণা, গবেষণা পরিকল্পনা, গবেষণা পরিচালনা এবং নতুন গবেষণার ধারণা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়
- দলের সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তাসনোভা তাজ প্রাপ্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) ফিজিওথেরাপি বিভাগের শৌগত দাস যশ, এসএআইএসি কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মো. আবদুল কাইয়ুম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়…
- এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৭ শিক্ষার্থী অংশ নেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন মাসব্যাপী গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স শেষ করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (জেইউআরএস)।
শনিবার (১০ অক্টোবর) সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের উপ-উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম গবেষণার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানো এবং গবেষণা সোসাইটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শোহেল রানা সীমিত বাজেটের মধ্যেও কর্মসূচিটি সফলভাবে আয়োজন করায় জেইউআরএসের প্রশংসা করেন।
প্রশিক্ষণ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
গবেষণার মান উন্নয়ন এবং এ খাতে বাজেট সহায়তা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে শিক্ষার্থীদের গবেষণায় অবদান রাখার আহ্বান জানান উপাচার্য।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





