জাতীয়যাচাই চলছে

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চায় সরকার: মাহ্দী আমিন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চায় সরকার: মাহ্দী আমিন
এক নজরে
  • মাহ্‌দী আমিন বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী স্থাপত্য বিষয়ে স্নাতক সম্পন্ন করছেন
  • এ লক্ষ্যে স্থাপত্য শিক্ষার মান উন্নয়ন, আধুনিক ও বাস্তবমুখী পাঠ্যক্রম প্রণয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন
  • আন্তর্জাতিক স্বীকৃতির গুরুত্ব তুলে ধরে মাহ্‌দী আমিন বলেন, ‘ক্যানবেরা অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতির কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ বাংলাদেশের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে

দেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা, উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চায় সরকার।

এ ক্ষেত্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থাপত্য শিক্ষার মান উন্নয়নে যেসব সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের

এসব তরুণের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা এবং বিদেশে উচ্চতর মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ তৈরি করা জরুরি।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বই, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত স্টুডিও, প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষ শিক্ষক নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক স্থাপত্য শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে তাঁরা যেন দেশে বসেই আন্তর্জাতিক মানের স্থাপত্য প্রকল্পে কাজ করতে পারেন, সেই পরিবেশও গড়ে তুলতে হবে।

মূল চ্যালেঞ্জ হলো তাঁদের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।