শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবনের প্রয়োজনে: ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

- দীর্ঘদিন ধরে ইংরেজি পড়ানো হলেও শিক্ষার্থীরা বাস্তব জীবনে ও কর্মক্ষেত্রে ভাষাটি ব্যবহারে সমস্যায় পড়ছেন
- কর্মক্ষেত্রের উপযোগী ইংরেজি শেখানোর তাগিদ প্রতিমন্ত্রীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজনে।
‘ইউল্যাব-টিইএসওএল বিডি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইএসপি’ শীর্ষক সম্মেলনে কথাগুলো বলেন বক্তারা।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্রম মার্জিন টু মেইনস্ট্রিম: রিস্ট্রাকচারিং ইনস্টিটিউশনাল ইএসপি ফর সাস্টেইনেবল ন্যাশনাল ডেভেলপমেন্ট’।
ববি হাজ্জাজ বলেন, শুধু সাধারণ যোগাযোগের জন্য নয়, পেশাগত ও কারিগরি জ্ঞান অর্জনেও ইংরেজি গুরুত্বপূর্ণ।
প্রকৌশল, ব্যবসা ও ব্যবস্থাপনার শিক্ষার্থীদের বিভিন্ন জটিল বিষয় বুঝতে ইংরেজির প্রয়োজন হয়।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, প্রচলিত পদ্ধতিতে চললে অর্থনীতির কাঙ্ক্ষিত
এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং বিভিন্ন বিষয়ের শিক্ষকদের মধ্যে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তাঁরা।
আজ শুক্রবার মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে সকাল নয়টায় শুরু হয় এ সম্মেলন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





