জাতীয়যাচাই চলছে

বইয়ের আলোয় এক যুগ: আলোকিত প্রজন্ম গড়তে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের অংশীদারত্ব

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বইয়ের আলোয় এক যুগ: আলোকিত প্রজন্ম গড়তে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের অংশীদারত্ব
এক নজরে
  • সম্প্রতি দেশব্যাপী বই পড়া কর্মসূচির এক যুগের সফল পথচলা উপলক্ষে রাজধানীতে বিশেষ প্রীতি সম্মিলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি
  • ডিজিটাল প্রযুক্তি আর স্ক্রিন–টাইমের এই যুগে নতুন প্রজন্ম যখন বইয়ের পৃথিবী থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে
  • দেশের বিভিন্ন স্কুলের বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েক শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

চলমান বইপড়ার এ উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে ১২ বছর ধরে যুক্ত রয়েছে দেশের শীর্ষ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

২০১৪ সাল থেকে টানা ১২ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।

প্রীতি সম্মিলনের একটি দেয়ালে ছিল শিক্ষার্থী উন্মুক্ত মারমার ছোট্ট একটি কথা, ‘যখন একটি বইয়ের পৃষ্ঠা পড়ি, তখন মনে হয়, দেখি তো

ভিডিও বার্তায় অংশ নেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটকের অনুপ্রেরণায় এখনকার শিক্ষার্থীদের পড়ার জগৎ নিয়ে ‘অমলের পৃথিবী’ নাটিকা পরিবেশিত হয়।

শিক্ষার্থীরা তাঁদের পড়া প্রিয় বইগুলোর নামও তালিকাবদ্ধ করে বিশাল একটি খাতায়।

সম্মিলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বই ও লাইব্রেরির আদলে নির্মিত মঞ্চ এবং অনুষ্ঠানস্থল শিক্ষার্থীদের সময়টাকে বইময় করে তোলে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।