জাতীয়যাচাই চলছে
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট: নতুন ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত
- শুনানি নিয়ে হাইকোর্ট ১৩ অক্টোবর রুল দিয়ে নতুন বোর্ড গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেন
- হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন
২০২৪ সালের ৩ নভেম্বর গঠিত ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন প্রকাশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এ অনুযায়ী পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান ধর্মবিষয়ক মন্ত্রী।
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





