কুয়াকাটায় শতবর্ষী বটবৃক্ষ সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন

- শতবর্ষী বটবৃক্ষটিকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী
- শতবর্ষী এই বটবৃক্ষ সংরক্ষণের উদ্যোগ স্থানীয় ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
বৃক্ষটির সুরক্ষা নিশ্চিত করতে গত ১২ অক্টোবর কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেট এলাকায় একটি বিলবোর্ড স্থাপন করেছে উপকূলীয় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা।
বিলবোর্ড স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, উপকূলীয় বন বিভাগের কুয়াকাটা বিটের কর্মকর্তা-কর্মচারীরা, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তম মহাথেরো, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছটি স্থানীয় মানুষের স্মৃতি ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে।
স্থানীয় জানা গেছে, দীর্ঘদিন ধরে বটবৃক্ষটি রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত।
বৃক্ষটির ক্ষতিসাধন রোধ এবং এর আশপাশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





