জাতীয়যাচাই চলছে

নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ
এক নজরে
  • সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ
  • নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন
  • বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে ঘটে

৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্যে সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন।

অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

আঞ্চলিক সহযোগিতাভিত্তিক এ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও গবেষকদের জন্য

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।