জাতীয়যাচাই চলছে
পূর্বাচল ৩০০ ফুট সড়কে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- আজ শনিবার চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান চালিয়ে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়
- বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়
- এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর–পরিকল্পনাবিদসহ সংস্থাটির একটি প্রতিনিধিদল অভিযানে অংশ নেয়
রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা-সংলগ্ন সড়কের দুই পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়েরসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়কের সৌন্দর্য রক্ষা ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





