জাতীয়যাচাই চলছে

বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয়

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয় — যাচাইডেস্ক
এক নজরে
  • বিশেষভাবে ‘দৃষ্টি প্রদীপ’ উপন্যাসে মানুষের মানসিক জগৎ, জীবনের নানা টানাপোড়েন এবং ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘দৃষ্টি প্রদীপ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

’ সভাপতি জাহিদ হাসান বলেন, ‘“দৃষ্টি প্রদীপ” উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার সূক্ষ্ম প্রকাশ পাঠককে চিন্তার নতুন সুযোগ করে দেয়।

“দৃষ্টি প্রদীপ” পড়ার মধ্য দিয়ে জীবনের নানা দিককে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।

’ সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, ‘বিভূতিভূষণের লেখার সহজ ও সাবলীল ভাষা পাঠককে কাহিনির সঙ্গে যুক্ত করে রাখে।

পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়।

চরিত্রগুলোর ভাবনা ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে লেখক কীভাবে মানবজীবনের নানা দিক তুলে ধরেছেন, তা নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মানুষের জীবনের সাধারণ ঘটনা ও অনুভূতিগুলোকে গভীরভাবে তুলে ধরেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।