মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

- এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রহমত ফরাজীকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)
- পরিবার ও স্থানীয় জানা গেছে, গত মঙ্গলবার ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় মাদকের আড্ডা, জুয়া খেলা এবং নয়াভাঙনী নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেন শুক্কুর আলী
- নিহত ব্যক্তির বাবা আবদুস ছত্তার ব্যাপারী অভিযোগ করেন, ডুমুরীতলা গ্রামের রহমত ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩৬), মুজাম্মেল ফরাজী (৩২), মন্টু ফরাজী, রফিক ফরাজী ও তাসলিমা নাসরিনসহ কয়েকজন শুক্কুর আলীকে মারধর করেন
বরিশালের মুলাদীতে জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার দুপুরে নগরের রূপাতলী এলাকায় এসআরবি-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্কুর আলীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের আগে থেকেই বিরোধ ছিল।
স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার কথাও জানিয়েছিলেন তিনি।
হাসপাতালে নেওয়ার পথে মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যায় হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





