নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, ভাইকে কুপিয়ে আহত

- আজ শুক্রবার বিকেলে আবু লাল পক্ষের লোকজন হেলালপক্ষের আবদুল্লাহ বাবুকে বাড়িতে ঢুকে গুলি করেন
- নিহত আবদুল্লাহ বাবু (২৬) নরসিংদী শহরের চৌয়ালা এলাকার উত্তরপাড়ার আবদুল কাদেরের ছেলে
- স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন
নরসিংদী শহরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে আবদুল্লাহ বাবু (২৬) নামের যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
এ সময় হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
’ পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল এবং হেলাল মিয়া নামের স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে আবদুল্লাহ বাবু নিজ বাড়িতে ছিলেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, ‘নিহত আবদুল্লাহ বাবুর শরীরে গুলির চিহ্ন পেয়েছি।
ধারালো অস্ত্রের কোপে আহত দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





