জাতীয়নিশ্চিত

৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছাড়লেন চুয়েটের অবরুদ্ধ ভিসি

প্রকাশিত: 1 মিনিট পাঠ
৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছাড়লেন চুয়েটের অবরুদ্ধ ভিসি — যাচাইডেস্ক
এক নজরে
  • দীর্ঘ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করা হয়েছে
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মাসুদ...
  • সোমবার বেলা সাড়ে ১২টা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন নতুন উপাচার্য

প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছেড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

”‘উপাচার্যকে পদত্যাগ করে ক্যাম্পাস ত্যাগ করতে হবে’- শিক্ষার্থীদের এমন দাবির বিষয়ে ডিসি বলেন, “উনার চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে আমরা কনসার্ন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ থেকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (উপাচার্য) শারীরিকভাবে অসুস্থ।

”সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তাহ কয়েক ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

“গতকালও আমাদের প্রতিনিধি এসেছিলেন, ছাত্র ভাইদের সাথে আলোচনা করেছেন।

ছাত্র ভাইদের সাথে কথা বলে তার উন্নত সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে উনাকে নিয়ে যেতে এসেছি।

”চুয়েটে চলমান সংকট নিরসন বিষয়ে তিনি বলেন, “সংকট নিরসনে আমরা সরকারের সাথে আলোচনা করছি।

”এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অর্ণব বলেন, “শুরু থেকে আমাদের দাবি ছিল আগের উপাচার্যকে পুনবর্হালের।

উনার (অধ্যাপক শেখ শরীফুল আলম) বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ ছিল না।

”এই শিক্ষার্থী বলেন, “এরপর তিনি চুয়েটের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ করে দিয়েছেন উনার প্রশাসনিক ক্ষমতাবলে।

“পরবর্তীতে হুট করে লোকচক্ষুর আড়ালে কতিপয় বহিরাগতকে নিয়ে তালা ভেঙে ভিসি ভবনে প্রবেশ করেন।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।