জাতীয়যাচাই চলছে [A]

ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের

1 মিনিট পাঠ
ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের
এক নজরে
  • দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষাপটে আমিনুল হকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন ভোলার মানুষ
  • ভোলা বরিশাল সেতুর প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভোলাকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর কোন বিকল্প নেই
  • সেতুটি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, ভোলাবাসী কি প্রত্যাশা করে, সে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন

অনুষ্ঠানে তিনি ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

জেলার মানুষের এই দাবির গুরুত্ব তুলে ধরে বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন আমিনুল হক।

ভোলাবাসীর দাবি, সরাসরি ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে জেলার সঙ্গে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

ভোলার সন্তান হিসেবে প্রতিমন্ত্রীও চান দ্রুত ভোলা বরিশাল সেতু নির্মাণ হউক।

কিভাবে ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ কাজ শুরু করা যায় সে বিষয়ে ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিবেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2