৫ বছর বয়সী শিশু গাড়িতে, তবু অভিবাসীকে লক্ষ্য করে আইসিই এজেন্টের গুলি

- এ সময় গাড়ির পেছনের আসনে পাঁচ বছর বয়সী একটি শিশু বসা ছিল
- নিউইয়র্কের ব্রঙ্কসে গতকাল বৃহস্পতিবার অভিযান চলাকালে ডমিনিকান বংশোদ্ভূত অভিবাসীকে গুলি করেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই যা আইস নামে পরিচিত) এজেন্ট
- সূত্রটি আরও জানায়, ওই পাঁচ বছরের শিশুটিরও কোনো ক্ষতি হয়নি
নিউইয়র্ক নগরের কর্মকর্তারা বৃহস্পতিবার গভীর রাতে জানান, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৪টার কিছুক্ষণ পর মার্বেল হিল এলাকায়।
’ সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ বলেন, আহত ব্যক্তি হচ্ছেন ২৮ বছর বয়সী অস্কার বেলগাল।
২৮ বছর বয়সী এই ব্যক্তিকে কেন গুলি করা হয়েছে, সে ব্যাপারে ফেডারেল কর্তৃপক্ষ এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পর নিউইয়র্ক নগরে এটি আইসিই এজেন্টদের প্রথম গুলির ঘটনা।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র সিএনএনকে জানায়, ওই ডমিনিকান অভিবাসীর আঘাত গুরুতর নয়।
নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এই গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছে।
জোহরান মামদানি বলেন, ওই অভিবাসীর মুক্তির বিষয়ে তিনি ট্রাম্প ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রধান মার্কওয়েইন মুলিনের সঙ্গে কথা বলেছেন।
মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর কাছে আমাদের এই দাবি স্পষ্ট করেছি, আইসিই এজেন্টরা ঘটনাস্থল থেকে পুরোপুরি চলে যাক।
পদক্ষেপগুলো শহরকে আরও অনিরাপদ করে তুলছে এবং মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে।
ঘটনার শিকার অভিবাসী ব্যক্তিকে এনওয়াইপিডি থেকে আইসিইর হেফাজতে নেওয়া হয়েছে।
’ সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





